তসলিমা নাসরিন

কবিতা - প্রলাপ

তসলিমা নাসরিন
শনিবার, ১৪ জুন ২০২৫ অন্যান্য কবিতা

একদিন সমুদ্রের কাছে গিয়ে একটা ঘর বাঁধবো

মাঝে মধ্যে ইচ্ছে হয় পাহাড়ের কাছে।

অমন একলা নির্বাসনের আকাশ চুয়ে শূন্যতার কুয়াশা নামলে

অথৈ জলে ভিজে ভিজে গা কাঁপিয়ে জ্বর আনবো।

আমাকে না হোক, তবু দেখতে এসো।

মানুষ তো অসুখ দেখতেও আসে।

পরে পড়বো
১৩২

মন্তব্য করুন