নিজের বলতে একটা হাসি ছিল, তাও কেড়ে নিলে;
আমার বেলায় বিধি, তুমি কেন এরূপ পাষাণ হলে?
আমার ভাগ্য লেখার সময় দুঃখ লেখা শেষ যখন—
সুখ লিখবে পৃষ্ঠা জুড়িয়া, তখনই বিধির কলমের কালি
গিয়েছিল হয়তো ফুরিয়ে।
জীবন যুদ্ধে পর মানুষে হৃদয়ে তীর নিক্ষেপ করলে—
হয়তো বীরের মতো লড়াই করা যায়;
আপন মানুষ হৃদয়ে তীর নিক্ষেপ করলে—
মৃত্যু ছাড়া কি কোনো উপায় হয়?
পৃথিবীতে কী নিয়েই বা এসেছি, আর কী-ই বা নিয়ে যাবো?
ভাবিনি কখনো এই পৃথিবীতেই এতো দুঃখ পাবো।
দুঃখ যখন লিখেছো বিধি, সহ্য করার ক্ষমতাও দিয়ো;
আমি তো জনম দুঃখী, আমাকে না হয় দুঃখ-ই দিয়ো।
তবুও বলি সব কিছু ঠিকই ছিল, সময় গড়াচ্ছিল বেশ;
সব কিছু হারিয়ে এখন নিজে হারালেই—
জীবনের অন্তিম পৃষ্ঠাটাও শেষ।
৬
