কবিতা — পথ

সোমবার, ০১ জুন ২০২৬ অন্যান্য কবিতা, রূপক কবিতা

হেঁটে পারাপার, নৌকা আঁধার,
মাঝির গানে, ঘুম ভাঙ্গে তার।
মানব জনম, মানব সৃষ্টি;
উপরে ঈশ্বর, ধরায় বৃষ্টি।
কলুষিত হোক যতকিছু অশুভ আছে,
বর্ষিত হোক যতকিছু শুভ এ জগতে।
মানুষ তোমায় জানাইনে প্রণাম,
যদি থাকো নিত্যদিনের মত বসে!
আসছে প্রলয়, পালানো বৃথা
মানব তোমার জন্ম মিছা!
সন্ধ্যাবেলার উলুর ধ্বনি,
পূব আকাশে আজান শুনি।
পাহাড় ঘেরা আমার ভূমি,
যাবো কোথায় এ জগৎ ফেলি।
চাঁদের আলোয় জোসনা দেখি,
অনেক দূরে যাওয়া বাকি,
পথ হারানো পথের দিশা,
পথের খোঁজ আজও বাকি।

১৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা