আইনুল হক

কবিতা - আগুন জ্বলে মনে

আইনুল হক
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ প্রেমের কবিতা

বুকের ভেতর রক্ত ছোটে
আগুন জলে মনে,
ঠিক তখনই তোমার ব্যথা
গর্জে ওঠে জীবনে।

একটি আমি শীষ দিয়ে যায়
তোমার বনে একা,
মোর বুকের মাঝে রক্ত রঙে
তোমার নাম লেখা।

সোনালী সে নাম মনের ভিতর
থাকবে জীবন ভর,
মনরে তুই সবার আগে ঐ নামে
গল্প লেখ আর পড়।

পরে পড়বো
৪২৬
মন্তব্য করতে ক্লিক করুন