এই শোনো, হাত ছাড়, মা আছেন পাশের ঘরেই,
পূজার ঘরেই,
পূজা করতে ডাকছেন আমাকে।

ঈশ্বর উপর থেকে দেখতে পাচ্ছেন,
হাত ছাড়;
সমস্ত নিসর্গ আজ মুখরিত সাজ্জাদ হোসেন,
শানাই বাজিয়ে সব বলে দিচ্ছেন, বিধাতাকে।

শোনো, হাত ছাড়, প্রেম কোরো না আমাকে; দূরে বোস,
বুদ্ধদেব বসু
শুনলে যে বলবেন প্রকৃতির দুলাল তোমাকে—
ঢি ঢি পড়ে যাবে, ত্রিজগৎ বলবে ‘বিগত পরশু!