ওগো সন্ধ্যা তুমি চোখের জলে আজো ভাসো কেন একা
তোমার সঙ্গী কিগো আজো বুঝি দেয় না তবু দেখা
তবে নিয়ে যাও যাও আমায়
আমিও তোমার মত সে একাকি একা
বনের ছায়ায় লুকিয়ে বেড়ায় মায়াবী এক সুর
কোন অজানার ডাক শোনা যায় হৃদয় সুদূর-দূর
হাওয়া বয় শনশন
কাঁদিতেছে যেন তোমার মন
শুধু আকারনে শুধু অকারন
আকাশের কোণে ওই যে একা
পশ্চিম মেঘে সোনার রেখা
ধীরে ধীরে তা মলিন হয়
দিবসের আলো দূরে রয়
মন যে আজি বিরহ বেদনায়
পড়ে রয় শুধু তোমারি মায়ায়
আলোকে আলোকে তব
তোমারি নাম লিখায়
বাতাস কাঁদিতেছে বনের গায়
ঝরা পাতাগুলি মিশেছে পায়
এই মনখানি শুধু টুপটাপ নিরূপায় নিরূপায়
ঝরে পড়েছে বকুল সুরভী আকুল হাওয়া মেখে
প্রদীপ জ্বেলেছো তুমি কার পথ চেয়ে রেখে
এই নীলিন আলোয় শান্ত আকাশ ক্লান্ত ডানার গানে
তুমি নাও না মোরে ডেকে
কবিতা — ওগো সন্ধ্যা তুমি চোখের জলে আজো ভাসো কেন একা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের কবিতা
,
গান
আবৃত্তিতে:
ফারদিন পার্থ
১৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতাটিতে সন্ধ্যার একাকীত্ব ও বিরহ বেদনা চমৎকারভাবে ফুটে উঠেছে। কবি সন্ধ্যার সাথে নিজের একাকী জীবন ও অনুভূতির মেলবন্ধন ঘটিয়েছেন। প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন—পশ্চিম মেঘের সোনাঝরা আলো, শনশন বাতাস, এবং ঝরা বকুল ফুলের সুবাসের মাধ্যমে বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এটি মূলত প্রিয়জনের জন্য অপেক্ষা এবং একাকীত্বের গভীর ব্যাকুলতার এক অনবদ্য প্রকাশ।