এই রাত অন্ধকার ঘনোঘন
হাওয়া করে অনোশন
থমকে আছে দূরের পাতা বন
ঝিঁ ঝিঁ ডাকে ডালে ডালে
জোনাকিরা প্রদীপ জ্বালে
তারপর কেয়া বন শনশন
শিউলি বকুল জুঁই চাঁপার সন
বাতাস অতি ঘন—
সুবাসিত সুবাসে

মা শুধু একা একা জাগে
খুকির চোখে ঘুমের কাজল লাগে
আঁচল পেতে ঘুমায় গাঁও
শহরে ছুটে চলে গাঁয়ের নাও
খোকা ঘুমায় না তাও

ক্লান্ত পৃথিবীটা কখন ঘুমিয়েছে
মায়ার আঁচল টেনে
রূপকথার পসরা মেখেছে দূরের মায়া বনে
মায়ের আঁচল পেতে চাঁদ জাগে একাকি
সবুজ পাতায় ক্লান্তি রেখে
ঘুমায় বনের পাখি

মাঠে মাঠে ডাকে শেয়াল
ভয়ে ভয়ে অস্থির গরুর পাল
শান্ত করে বেচারা রাখাল
দূরের বনে ডাকিছে পেঁচা
চামচিকা কাটিছে খেঁচা
কোথাও কোথাও চলিছে কেনাবেচা
তারপর রাত জাগে একাকি
আর নিশাচর উঠে ডাকি

উল্লুক ডাকিছে দূর বনে
প্রেম উঠিছে গহীন গহনে
কারো চোখ গভীর স্বপনে
তারা জ্বলে মিটিমিটি ফিসফিস
চাঁদ দিয়ে যায় বিরাট শীষ
চারিদিকে টিমটিমে আলোর আসিস

কখনো রাতের নিশি পদ্মদীঘির পারে
গায়ের দুলালী মেয়ে তারে
নদীর মতো ঢাকে কলকল
মায়া ভরা নদীর জল
ফুলের সুবাস করে ছল
চাঁদ ঢালে সবটুকু আলো
দূর হয়েছে আঁধার কালো
রাত অতি মন্দ মধুর ভালো

নীরব হয়েছে পাখির গান
নদীর কলতান—
ঘরে ছুটেছে শহুরে কর্ম ক্লান্ত প্রান
চারিদিকে শুধু বাতাস আর বাতাসের গান
কেউ রবের দ্বারে
কেউ গভীর অন্ধকারে
কেউ যৌবনে ডুবে মরে
তবু যেন পৃথিবী সবার সমান