ঐক্যের শপথ
আজ আর চুপ থাকা নয় —
যে আগুন ঘরে লেগেছে, তা নিভবে আমাদের হাতেই,
যে চোখে অশ্রু, যে বুকে জ্বালা —
সেই আমাদেরই রক্তে লেখা ইতিহাসের ফল।
আমরা সেই জাতি, যারা অন্যের ক্ষুধায় ভাত ভাগ করে দিই,
অপরের দুঃখে কাঁদি, ন্যায়কে রাখি বুকের মাঝে —
তবু আজ বিভ্রান্তির ধোঁয়ায়,
ভ্রাতৃত্বের পথ কেন হারিয়ে যায়?
যেখানে আজানের সুর থেমে যায় ভয়ে,
যেখানে বোনের চিৎকার ঢেকে দেয় অন্যায়ের শোরগোল —
সেখানে নীরবতা পাপ, প্রতিবাদই ঈমান।
এসো, এক কাতারে দাঁড়াই,
ভালোবাসা ও সাহসের পতাকা উড়াই —
যে দেশে নবীর দীন- সেখানে ঘৃণার ঠাঁই নেই,
সেখানে প্রতিটি মানুষ শান্তির অঙ্গীকারে বাঁচাতে চায়।
অরাজকতা যারা ছড়ায় —
তাদের চিনে ফেলো, তারা ধর্মের নয়, ধ্বংসের দোসর।
তাদের রুখে দাঁড়াও,
তোমার নামাজের মাঠ, তোমার মসজিদ, তোমার মর্যাদার পাশেও।
আজ সময় ঐক্যের —
ভাই ভাই হয়ে বুকে জাগাও আলোর আহ্বানে,
কারণ অন্ধকার যতই ঘন হোক,
একটি ঐক্যেবদ্ধ হৃদয়ই পারে পৃথিবী বদলাতে।
"রিয়াজ খান-হৃদয়"
@RiazKhan-Hridoy
কবিতা — ঐক্যের শপথ
শনিবার, ০১ নভেম্বর ২০২৫
সাম্য-জীবনমুখী কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
২৯০
মন্তব্যসমূহ
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম
চমৎকার কবিতা রচনা করেছেন "কবি রিয়াজ খান হৃদয়"অসংখ্য ধন্যবাদ