গলির মোড়ে বেলা যে পড়ে এল
পুরানো সুর ফেরিওলার ডাকে,
দূরে বেতার বিছায় কোন্ মায়া
গ্যাসের আলো-জ্বালা এ দিনশেষে |
কাছেই পথে জলের কলে, সখা
কলসি কাঁখে চলেছি মৃদু চালে
হঠাৎ গ্রাম হৃদয়ে দিল হানা
পড়ল মনে, খাসা জীবন সেথা |
সারা দুপুর দীঘির কালো জলে
গভীর বন দুধারে ফেলে ছায়া |
ছিপে সে-ছায়া মাথায় কর যদি
পেতেও পার কাৎলা মাছ, প্রিয় |
কিংবা দোঁহে উদার বাঁধা ঘাটে
অঙ্গে দেব গেরুয়া বাস টেনে
দেখবে কেউ নখ বা কেউ জটা
কানাকড়িও কুঁড়েয় যাবে ফেলে |
পাষাণ-কায়া, হায় রে, রাজধানী
মাশুল বিনা স্বদেশে দাও ছেড়ে ;
তেজারতির মতন কিছু পুঁজি
সঙ্গে দাও, পাবে দ্বিগুণ ফিরে |
ছাদের পারে হেথাও চাঁদ ওঠে—
দ্বারের ফাঁকে দেখতে পাই যেন
আসছে লাঠি উঁচিয়ে পেশোয়ারি
ব্যাকুল খিল সজোরে দিই মেলে |
ইহার মাঝে কখন প্রিয়তম
উধাও ; লোকলোচন উঁকি মারে—
সবার মাঝে একলা ফিরি আমি
লেকের কোলে মরণ যেন ভালো |
বুঝেছি কাঁদা হেথায় বৃথা ; তাই
কাছেই পথে জলের কলে, সখা
কলসি কাঁখে চলেছি মৃদু চালে
গলির মোড়ে বেলা যে পড়ে এল |
কবিতা — বধূ
শনিবার, ১৩ জুলাই ২০২৪
প্রেমের কবিতা
৪৩২৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
'বধূ' কবিতাটিতে নাগরিক জীবনের বন্দিদশা, একাকীত্ব এবং গ্রামবাংলার জীবনের প্রতি ব্যাকুল আকুলতা প্রকাশ পেয়েছে। ইট-পাথরের রাজধানীতে এসে এক বধূ তার ফেলে আসা গ্রামের কথা মনে করে বিষাদগ্রস্ত হয়। শহরের কৃত্রিমতা ও নিরাপত্তাহীনতার মাঝে সে অনুভব করে নিঃসঙ্গতা। গ্রামীণ মুক্ত বাতাস, দীঘির জল ও সহজ-সরল জীবনের স্মৃতি তার মনে জাগায় গভীর হাহাকার ও মুক্তির আকাঙ্ক্ষা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুনীল গঙ্গোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম