বলছিলাম--
না, থাক্ গে|
যা হচ্ছে হোক, কে খণ্ডাবে
লেখা থাকলে ভাগ্যে|
পাকানো জট,
হারানো খেই,
চতুর্দিকের দৃষ্যপট
এখনও সে-ই--
শক্ত করে আঁকড়ে-ধরা
চেয়ারের সেই হাতল|
বিষম ভয়, কখন হয়
ক্ষমতার হাতবদল|
বলছিলাম--
না, থাক্ গে!
কী আসে যায় হাতে নাতে
প্রমাণ এবং সাক্ষ্যে|
মোড়লেরা ব্যস্ত বেজায়
যে যার কোলে ঝোল টানতে|
সারটা দেশ হাপিত্যেশে,
পান্তা ফুরোয় নুন আনতে|
চোর-বাটপার
সাধুর ভেখে
ফাঁদে কারবার
আড়াল থেকে--
হাতিয়ে জমি, বানিয়ে বাড়ি
করছে টাকা কাঁড়ি কাঁড়ি
কতক সাদা কতক কালো
মারছে কার খোরাক কে|
জানি না যখন কোনো কিছুই
বলাই ভালো
জী-আজ্ঞে|
বলছিলাম কী--
থাক্ গে|
সুভাষ মুখোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
জননী জন্মভূমি
৯১৫২ বার পঠিত
সালেমনের মা
৬৬০৬ বার পঠিত
পদাতিক
৫৪৮৯ বার পঠিত
বধূ
৪৩৮৩ বার পঠিত
অগ্নিকোণ
৪২৬২ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ