শতকোটি প্রণামান্তে
হুজুরের নিবেদন এই—
মাপ করবেন খাজনা এ সন
ছিটেফোঁটাও ধান নেই |
মাঠেঘাটে কপাল ফাটে
দৃষ্টি চলে যত দূর
খাল শুক্ নো, বিল শুক্ নো
চোখের কোলে সমুদ্দুর |
হাত পাতব কার কাছে কে
গাঁয়ে সবার দশা এক
তিন সন্ধে উপোস দিলাম
আজ খাচ্ছি বুনো শাক |
পরনে যা আছে তাতে
ঢাকা যায় না লজ্জা
ঘটি বাটি বেচেছি সব
আচে বলতে ছিল যা |
এ দুর্দিনে পাওনা আদায়
বন্ধ রাখুন, মহারাজ
ভিটেতে হাত দেয় না যেন
পাইক বরকন্দাজ |
আমরা কয়েক হাজার প্রজা
বাস করি ও মৌজায়
সবাই মিলে পথ খুঁজছি
কেমন করে বাঁচা যায় |
পেট জ্বলছে, ক্ষেত জ্বলছে
হুজুর, জেনে রাখুন
খাজনা এবার মাপ না হলে
জ্বলে উঠবে আগুন ||
কবিতা — চিরকুট
শনিবার, ১৩ জুলাই ২০২৪
প্রেমের কবিতা
২৭৮৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
'চিরকুট' একটি প্রতিবাদী ও বাস্তবধর্মী কবিতা। এখানে অনাবৃষ্টি, খরা ও চরম দারিদ্র্যের শিকার প্রজাদের দুর্দশা চিত্রিত হয়েছে। জমিদারের কাছে খাজনা মকুবের আকুল মিনতির পাশাপাশি পেটের জ্বালা ও শোষণের বিরুদ্ধে গণবিক্ষোভের চরম হুঁশিয়ারি প্রকাশ পেয়েছে। অভাব ও ক্ষোভ যখন সীমাহীন হয়ে ওঠে, তখন সাধারণ মানুষ বাধ্য হয়ে বিদ্রোহের পথ বেছে নেয়—কবিতাটির মূল ভাবসত্য এটাই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম