আমি ভীষণ ভালোবাসতাম আমার মা-কে
--- কখনও মুখ ফুটে বলিনি |
টিফিনের পয়সা বাঁচিয়ে
কখনও কখনও কিনে আনতাম কমলালেবু
--- শুয়ে শুয়ে মা-র চোখ জলে ভরে উঠত
আমার ভালোবাসার কথা
মা-কে কখনও আমি মুখ ফুটে বলতে পারিনি |
হে দেশ, হে আমার জননী---
কেমন করে তোমাকে আমি বলি |
যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি ---
আমার দু-হাতের
দশ আঙুলে
তার স্মৃতি |
আমি যা কিছু স্পর্শ করি
সেখানেই,
হে জননী,
তুমি |
আমার হৃদয়বীণা
তোমারই হাতে বাজে |
হে জননী,
আমরা ভয় পাই নি |
যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবহা বাড়িয়েছে
আমরা তাদের ঘাড় ধরে
সীমান্ত পার করে দেব |
আমরা জীবনকে নিজের মতো করে
সাজাচ্ছিলাম---
আমরা সাজাতে থাকব |
হে জননী,
আমরা ভয় পাই নি |
যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে
আমরা বিরক্ত |
মুখ বন্ধ করে,
অক্লান্ত হাতে---
হে জননী,
আমরা ভালোবাসার কথা বলে যাব |
কবিতা — জননী জন্মভূমি
শনিবার, ১৩ জুলাই ২০২৪
দেশাত্মবোধক কবিতা
৯০৪৪
এআই বিশ্লেষণ (মূলভাব)
'জননী জন্মভূমি' কবিতায় কবি নিজের মা এবং জন্মভূমির প্রতি অনুরাগের এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়েছেন। কবির কাছে জন্মভূমি পরম স্নেহময়ী মায়ের মতো। শত্রুভাবাপন্নদের বিতাড়িত করে দেশকে ভালোবাসায় সাজিয়ে তোলার এবং অন্যায়ের বিরুদ্ধে ভয় না পেয়ে নিঃশব্দে কাজ করে যাওয়ার আত্মপ্রত্যয় এখানে ফুটে উঠেছে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম