ছেলেপুলেগুলোকে থামাও তো !
ওঃ সারাটা দিন যা গেছে !
এখন একটু গড়িয়ে নিই |
কী গেল ? পাথরের সেই পুরনো মূর্তিটা ?
ইস, ভেঙে-ভেঙে ওরা আর কিছু রাখল না |
এখনকার যে কী হাওয়া !
একটু গড়িয়ে নিই |
ওঃ, সারাটা দিন যা গেছে !
মাঠে ধান রুয়েছি, পুকুরে চারামাছ
জল হাওয়ায়, একটু রও, হানফান করে বাড়বে---
তারপর বায়না করে আনব
গাওনা-বাজনার দল |
ওঃ, সারাটা দিন যা গেছে !
হাতে ওদের খেলনা দাও |
কানে তালা ধরে গেল ওদের চিৎকারে |
বাবাজীবনেরা, ঘরে শান্ত হয়ে বসো---
সাপ আছে, শাঁকচুন্নি আছে
অন্ধকারে খেতে নেই |
চোখের পাতা দুটো বন্ধ করে
ভালো করে দেখতে হবে
হা-ঘরে হা-ভাতেদের জন্যে কী করা যায় |
সারাদিন যা গেছে,
একটু গড়িয়ে নিই ||
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুনীল গঙ্গোপাধ্যায়
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম