সে আমার পাশে শুয়েছিল, বাঁশির মতোন বিবসনা।
তাকে আমি দেখেছিলুম কাঁদতে গুণীর হাতের বেহালার মতো
আর মাত্র কিছুক্ষণ : এর মধ্যে নক্ষত্র ফুরোবে :
এর মধ্যে শেষ হবে আমাদের আলিঙ্গন আমাদের অদ্রি চুম্বন।
পাতলা ঝাউয়ের মতো কেঁপে উঠলো কণ্ঠ তার
কেন তুমি এইভাবে, এরকম দিলে?
সন্তের শূন্যতা নিয়ে পাশ ফিরে শুই–একা শুই!
সে আমাকে হঠাৎ উন্নত স্বরে বলে ওঠে “অহিংস ঘাতক!”
বটেই তো, না হলে কি আমি আজ তার মতো কাঁদি?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী