কোটার সুযোগ...
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
আমার দেশের ভবিষ্যৎ আজ
অন্ধকারের পথে,
মুক্ত যদি না-ই হবে এই
কোটার শিকল হতে।
কোটায় কেন চাকরি হবে?
দাদার পরেই নাতি!
বিশ্ব মাঝাে আমরা বুঝি,
নির্বোধ এক জাতি !
দাদা-শ্বশুর মুক্তি কামি
নাতিন জামাই রাজা,
কোটায় পাওয়া দুর্নীতিবাজ,
তাইতো না পায় সাজা।
কোটার সুযোগ পেতেই পারে,
মুক্তিযোদ্ধা হলে।
কিন্তু, কোটা সাত পুরুষের,
কোন ক্ষমতার বলে?
মেধাবী-মুখ কাঁদছে পথে
কোটায় চাকরি হয়,
"শিক্ষা জাতির মেরুদন্ড "
কোটা-ই কেন নয়?
মন্ত্রীরা সব আস্থা বলদ
মাথা-মোটার দলে,
কেউ জানেনা কখন ওঁরা
কোথায় কী যে বলে।
কোটায় যখন রাষ্ট্র চলে,
বলবে না ক্যান কবি?
স্বাধীনতার সংগ্রামীরা-ও
চয়নি এমন ছবি।
কোটায় যখন সব গোঁজামিল
বিপত্তিটাও বেশ।
স্বাধীন দেশে কোটার প্রথা,
হতেই হবে শেষ।
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী) জনপ্রিয় লেখাগুলো
" ঘুমন্ত বিবেক জাগো "
৭৮৮ বার পঠিত
"ছাগল কান্ড "
৭১১ বার পঠিত
নাম দিয়ে কী হবে...?
৫৫৬ বার পঠিত
" গণতন্ত্র "
৫১৩ বার পঠিত
রক্তের গন্ধ...
৪৭৯ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ