কবিতা — ব্রাত্য প্রেমিক

আমি এমন কোনো দার্শনিক নই—
যে সাপের বিষ উপেক্ষা করে ধিরে ধিরে ঘুমিয়ে যাবো।
আমি এমন কোনো তীর্থ যাত্রীও নই;
যে অনন্ত উপবাস সাধরে গ্রহন করে ধর্মকে সাদুবাদ জানাবো!
আমি এমন কোনো সাদকও নই;
যে তোমাকে পাওয়ার আকাঙ্খা আরাধনায় মহাকাল ধ্যানমগ্ন থাকব!

আমি এমন কোনো নক্ষত্রও নই;
অতীত হয়ে গেলেও ক্রমান্বয়ে পিদিম ছড়াবো।

আমি এমন কোনো মহাপুরুষও নই;
যে, নারীর প্রেম অগ্রাহ্য করে নিরুদ্দেশ হবো।
সুফী দরবেশ পীর আউলিয়া কিম্বা নপুংসকও নই;
যে, ভারি নিতম্ব আমাকে মোহমুগ্ধ করবে না।
মেয়ে—
আমি এমন কোনো রাজাধিরাজও নই;
প্রেমের জন্য বানিয়ে ফেলবো একশো একটি ঝুলন্ত উদ্যান।

আমি এমন কোনো ভাষাবিদও নই;
যে তোমার হাতে তুলে দেবো নতুন অভিধান!
যেখানে চারটি অক্ষর হবে মানুষের মৌলিক অধিকার!

বিশ্বাস করো আমি এমন কেউ’ই নই;

আমি বড়জোর তোমাকে পাওয়ার জন্য বিশ্বযুদ্ধের ডাক উপেক্ষা করতে পারি।
বড়জোর গণমানুষের মিছিল থেকে পালিয়ে যেতে পারি ‘যদি কথা দাও’
আমি বড়জোর তোমাকে পাওয়ার জন্য পার্থিব বিচারকদের দিকে তাকাতে পারি লাল চোখ করে—
অস্ত্রের বদলে করকমলে নিতে পারি শ্যামের মুরলী।
খুনিদের হাতে তুলে দিতে পারি লজেন্স, ফুল,ফুলের তুড়া।
বড়জোর মাঝরাতে নেমে পড়তে পারি ভুল স্টেশন।

আমি এমন কেউ নই; যে তোমার রুপের দাসত্ব করতে অস্বীকার করতে পারি!
আমি নিতান্ত কামে,প্রেমে,লোভে,লিপ্সায়, মাখামাখি হওয়া একজন পরিত্যক্ত মানুষ।

আমাকে প্রেম দিতে পারো—
স্পর্শ, শরীরও;
আমি নিতান্ত একজন ব্রাত্য প্রেমিক।

এম এ ওয়াহিদ
০৯-০৬-২৬

৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা