হাবলঙ্গের বাজারে গিয়া দশ টাকা জমা দিয়া
আনিয়ো কিনিয়া কন্যা মনে যদি চায়;
ও দরদি মনে যদি চায়।
মধ্যরাত্রি দি প্রহরে হাবলঙ্গের বাজার বসে,
যাইতে হবে চুপি চুপি, কথা হবে ঠারে ঠারে
যেন কেউ মুখের কথা শুনিতে না পায়;
কন্যা কিনিতে তোমার মনে যদি চায়
ও দরদি মনে যদি চায়
হাবলঙ্গের বাজারে গিয়া দশ টাকা জমা দিয়া
আনিয়ো কিনিয়া কন্যা মনে যদি চায়;
ও দরদি মনে যদি চায়
সাথে যদি আধুলি থাকে, মনে যদি ইচ্ছা থাকে,
আলতা কিনবা এক ফাকে, পিন্দাইবা কন্যার পায়;
হাবলঙ্গের কন্যারে সাজাইবা মনে যদি চায়.
কন্যা কিনিতে তোমার মনে যদি চায়,
ও দরদি মনে যদি চায়
হাবলঙ্গের বাজারে গিয়া দশ টাকা জমা দিয়া
আনিয়ো কিনিয়া কন্যা মনে যদি চায়;
ও দরদি মনে যদি চায়.
কবিতা — হাবলঙ্গের বাজারে গিয়া
রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
অন্যান্য কবিতা
২৮০৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
'হাবলঙ্গের বাজারে গিয়া' একটি অত্যন্ত জনপ্রিয় গ্রামীণ লোকসংগীত। গানটিতে রূপক ও কাব্যিক ভাষার মাধ্যমে গোপন অনুরাগ এবং অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। নিশিরাতে চুপিচুপি বাজারে যাওয়া, ১০ টাকায় কনে কেনা এবং আলতা দিয়ে তাকে সাজানোর বর্ণনার আড়ালে এক গভীর প্রেম ও লোকসংস্কৃতির চিত্র ফুটে উঠেছে।