আঁধার রাতের তিমির দুলে আমার সামনে।
দুলে গো আমার ঘুমে জাগরণে।।
হতাশ-ভরা বাতাস বহে
আমার কানে কি কথা কহে,
দিনগুলি মোর যায় যে ঝরে
ঝরা পাতার সনে।।
গিয়াছে চলি, সুখে যাহারা ছিল গো সাথী,
গিয়াছে নিভে জ্বলিতেছিল যে শিয়রে বাতি।
স্মৃতির মালার ফুল শুকাইয়া
একে একে হায় পড়িছে ঝরিয়া,
বিদায় বেলা শুনিয়ে বাঁশি ক্ষণে ক্ষণে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন