আগের মতো আমের ডালে বোল ধরেছে বৌ।
তুমিই শুধু বদ্লে গেছ, আগের মানুষ নও।।
তেমনি আজও তোমার নামে
উথলে মধু গোলাপ-জামে,
উঠ্ল পুরে জামরুলে রস মহুল ফুলে মউ।
তুমিই শুধু বদ্লে গেছ, আগের মানুষ নও।।
ডালিম-দানায় রঙ লেগেছে, ডাঁশায় নোনা আতা,
তোমার পথে বিছায় ছায়া ছাতিম তরুর ছাতা।
তেমনি আজো নিমের ফুলে
ঝিম হয়ে ঐ ভ্রমর দুলে,
হিজল-শাখায় কাঁদছে পাখি বউ গো কথা কও।
তুমি শুধু বদ্লে গেছ, আগের মানুষ নও।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন