কাজী নজরুল ইসলাম

কবিতা - আজি দোল-ফাগুনের দোল লেগেছে

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৫ জুন ২০২৫ গান, প্রকৃতির কবিতা

আজি দোল-ফাগুনের দোল লেগেছে
আমের বউলে দোলন-চাঁপায়।
মৌমাছিরা পলাশ ফুলের গেলাস ভরে মউ পিয়ে যায়।
শ্যামল পাতার কোলে কোলে
আবির-রাঙা কুসুম দোলে,
দোয়েল শ্যামা লহর তোলে
কৃষ্ণচূড়ার ফুলেল শাখায়।।

বন-গোপিনী ফুল ছুঁড়ে ঐ
খেলে হোরি দখিন-বায়ে,
হলদে পাখি দোদুল্‌ দুলে
সোনাল শাখায় আদুল গায়ে।

ভাঁট-ফুলের এ নাট-দেউলে
রঙিন প্রজাপতি দুলে,
মন ছুটে যায় দূর গোকুলে
বৃন্দাবনে প্রেম-যমুনায়।।

পরে পড়বো
৯৫
মন্তব্য করতে ক্লিক করুন