আজি এ বাদল-দিনে
কত কথা মনে পড়ে।
হারাইয়া গেছে প্রিয়া
এমনই বাদল-ঝড়ে।।
আমারই এ বুকে থাকি
ঘুমাত সে ভীরু পাখি,
জলদ উঠিলে ডাকি
লুকাত বুকের পরে।।
মোর বুকে মুখ রাখি
নিবিড় তিমির কাঁদে,
আমার প্রিয়ার মতো
বাঁধিয়া বাহুর বাঁধে।।
কোথায় কাহার বুকে
আজি সে ঘুমায় সুখে,
প্রদীপ নিভায়ে কাঁদি
একা ঘরে তারই তরে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন