আলগা করো গো খোঁপার বাঁধন
দীল্ ওহি মেরা ফঁস্ গয়ি।
বিনোদ বেণীর জরীন ফিতায়
আন্ধা এশ্ক মেরা কস্ গয়ি।।
তোমার কেশের গন্ধ কখন
লুকায়ে আসিল লোভী আমার মন
বেহুঁশ হো কর্ গির পড়ি হাথ্মে
বাজু বন্দ্মে বস্ গয়ি।।
কানের দুলে প্রাণ রাখিলে বিঁধিয়া,
আঁখ্, ফিরা দিয়া চোরী কর্ নিদিয়া,
দেহের দেউড়িতে বেড়াতে আসিয়া
আউর নেহিঁ উয়ো ওয়াপস্ গয়ি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন