আমায় নহে গো ভালবাস শুধু ভালবাস মোর গান।
বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান।।
চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে,
গীত-শেষে বীণা পড়ে থাকে ধূলি-মাঝে,
তুমি বুঝিবে না, আলো দিতে কত পুড়ে প্রদীপের প্রাণ।।
যে কাঁটা-লতার আঁখি-জল, হায়, ফুল হয়ে ওঠে ফুটে,
ফুল নিয়ে তার- দিয়েছ কি কিছু শূন্য পত্রপুটে।
সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে,
কী তৃষা জাগে সে নদীর হিয়া-তলে
বেদনার মহাসাগরের কাছে করো তার সন্ধান।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন