আমি দেখন-হাসি
আমায় দেখলে পরে হাসতে হাসতে
পেয়ে যাবে কাশি।।
আমি হাসির হাঁসলি ফিরি করি,
এলে আমার হাসির দেশে
বুড়োরা সব ছোঁড়া হয়, হেসে
ছোঁড়ারা যায় টেঁসে!
আমার হাঁস-খালিতে বাড়ি
আমি হাসনুহানার মাসি।।
এলে আমার হাসির হেঁসেলে,
তার হাঁসফাঁসানি লেগে
অন্তে শুধু দন্ত থাকে
শরীরটা যায় ভেগে!
আমি পাতিহাঁসির আণ্ডা বেচি,
আর হাসির ময়দা থাঁসি।।
সেদিন পথে যাচ্ছিল সব রাজার হাতি উট
আমায় দেখে হাসতে হাসতে চোঁ চাঁ দিলে ছুট্,
হেসে পালায় দড়ি ছিঁড়ে মটরু মিয়াঁর খাসি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব