আমি ডুরি-ছেঁড়া ঘুড়ির মতন
চলছি উড়ে প্রাণ সই।
ছুটি ঊর্ধ্বশ্বাসে ঝড়-বাতাসে
পড়ব কোতায় কেমনে কই।।
তোর থেকে লো চলে এসে
আমার বুকের পাঁজরা গেছে খসে,
সেই ভাঙা বুকের খাপরা ভরে
কুল কাঠেরই আগুন বই।।
কাঁদিয়ে তোরে ও প্রেয়সী,
তোরও চেয়ে কাঁদছি বেশি,
আমার পাকা ধানের খেতে আমি
আপন হাতে দিলাম মই।।
তোর কাঁদনের গাঙের তীরে
আমি নৌকা বেয়ে আসব ফিরে,
তুই ভেজে রাখিস দুখের তাতে
মন-আখাতে প্রেমের খই।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন