আমি জানি তব মন আমি বুঝি তব ভাষা।
তব কঠিন হিয়ার তলে জাগে
কী গভীর ভালোবাসা।।
ওগো উদাসীন! আমি জানি তব ব্যথা,
আহত পাখির বুকে বাণ বিঁধে কোথা,
কোন অভিমানে ভুলিয়াছ তুমি
ভালোবাসিবার আশা।।
তুমি কেন হানো অবহেলা অকারণে আপনাকে!
প্রিয়া, যে হৃদয়ে বিষ থাকে- সেই হৃদয়েই অমৃত থাকে।
তব যে-বুকে জাগে প্রলয়-ঝড়ের জ্বালা
আমি দেখেছি যে সেথা সজল মেঘের মালা,
ওগো ক্ষুধাতুর, আমারে আহুতি দিলে
মিটিবে কি তব পরানের পিপাসা।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন