আমি ‘মদিনা’ মহারাজার মেয়ে, সকলের জানা আছে।
নৌজোয়ান! তুমি কার ছেলে তুমি কেন এলে মোর কাছে।।
আমি গান গাইতে জানি
তুমি কি গান লিখতে জানো?
তা হলে তুমি বাড়ি গিয়ে
আমার তরে অনেক গান লিখে আনো;
তা হলে তোমায় মালা গেঁথে দিব
মোর গুল-বাগানে অনেক ফুল ফুটেছে ফুলের গাছে।।
তুমি মহারাজার, বাদশার ছেলে হও,
তাহলে আমার ঘরে এসে কথা কও।
তব ভালো নাম কি হে কবি
তা হলে আঁকব আমি তোমার ছবি
আমি পর্দানশিন কুমারী, মোরে এখন কেউ নাহি যাচে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি