আমি পূরব দেশের পুরনারী
গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি।।
পদ্মকুলের আমি পদ্মিনী-বধূ গো,
এনেছি শাপলা-পদ্মের মধু গো,
ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায়
শান্তি আনিয়াছি ভরি হেমঝারি।।
আমি শঙ্খনগর হতে আনিয়াছি শাঁখা, অভয়শঙ্খ,
ঝিল ছেনে এনেছি সুনীল কাজল গো
বিল ছেনে অনাবিল চন্দন-পঙ্ক।
এনেছি শত ব্রত-পার্বণ-উৎসব
এনেছি সারস হংসের কলরব
এনেছি নব আশা ঊষার সিন্দুর
মেঘ-ডমরুর সাথে মেঘডুমুর শাড়ি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন