আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়।
অধীর করো মোরে নয়ন-মদিরায়।।
পান্সে জোছনাতে-ঝিম হয়ে আসে মন,
শরাব বিনে হেরো গুলবন উচাটন,
মদালসা আঁখি কেন ঘোম্টা ঢাকা এমন
বিষাদিত নিরালায়।।
তরুণ চোখে আনো অরুণ রাগ-ছোঁওয়া
আঁখির করুণা তব যাচে ভোরের হাওয়া।
জীবন ভরা কাঁটার জ্বালা
ভুলিতে চাহি শারাব-পিয়ালা
তোমার হাতে ঢালা।
দুলাইয়া দাও মোরে আনন্দের হিন্দোলায়
ভুলাইয়া বেদনায়।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন