আর অনুনয় করিবে না কেউ কথা কহিবার তরে।
আর দেখিবে না স্বপন রাতে গো কেহ কাদেঁ হাত ধরে।।
তব মুখ ঘিরে আর মোর দুনয়ন
ভ্রমরের মত করিবে না জ্বালাতন,
তব পথ আর পিছল হবে না আমার অশ্রু ঝরে।।
তোমার ভুবনে পড়িবে না আর কোনদিন ছায়া মম,
তোমার পূর্ণ চাদেঁর তিথিতে আসিব না রাহু-সম।
আর শুনিবে না করুণ কাতর
এই ক্ষুধাতুর ভিখারির স্বর,
আর শুনিবে না আর কাহারও রোদন রাতের আকাশ ভরে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন