আসিলে কে গো বিদেশী
দাঁড়ালে মোর আঙিনাতে।
আঁখিতে লয়ে আঁখি-জল
লইয়া ফুল-মালা হাতে।।
জানি না চিনি না তোমায়,
কেমনে ঘরে দিব ঠাঁই,
অমনি আসে তো সবাই
হাতে ফুল, জল নয়ন-পাতে।।
কত সে প্রেম-পিয়াসি প্রাণ
চাহিছে তোমার হাতের দান,
কাঁদায়ে কত গুলিস্তান
আমারে এলে কাঁদাতে।।
ফুলে আর ভোলে না মোর মন, গলে না নয়ন-জলে,
ভুলিয়া জীবনে একদিন আজিও জ্বলি জ্বালাতে।।
পাষাণের বুকে নদী বয়, যে পাষাণ সে পাষাণই রয়,
ও শুধু প্রতারণা ছল, নয়নে নীর, নিঠুর হৃদয়।
আমারে মালারি মতন দলিবে নিশি-প্রভাতে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন