আয় গোপিনী খেলবি হোরি
ফাগের রাঙা পিচকারিতে।
আজ শ্যামে লো করব ঘায়েল
আবির হাসির টিটকারিতে।।
রঙে রাঙা হয়ে শ্যাম আজ
হবে যেন রাই কিশোরী,
যমুনা জল লাল হবে আজ
আবির ফাগের রঙে ভরি।
কপালে কলঙ্ক মোদের
ধুয়ে যাবে রঙ ঝারিতে।।
গুরুজনার গঞ্জনা আজ
সইব না লো মানব না লাজ,
কূল ভুলে গোকুল পানে
ভেসে যাব রাঙা গীতে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন