বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
আজো তা’র ফুল কলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল।
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন,
আসেনি, যখন’ হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল।।
কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি’ আসবে বাহিরে,
গিশিরের স্পর্শমুখে ভাঙ্গবে, রে ঘুম রাঙবে, রে কপোল।।
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলের বান,
কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি, ফুটবে গালে টোল।।
কবি তুই গন্ধে ভু’লে ডুবলি জলে কূল পেলিনে আর,
ফুলে তোর বুক ভরেছিল, আজকে জলে ভরবে আঁখির কোল |
কবিতা — বাগিচায় বুলবুলি তুই
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
গান
৩৩২৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘বাগিচায় বুলবুলি তুই’ কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত প্রেম ও প্রকৃতির গজল। এখানে প্রকৃতির রূপকের মাধ্যমে ভালোবাসা ও নতুন জাগরণের প্রতীক্ষা ব্যক্ত হয়েছে। ফাল্গুনের আগমনে কুঁড়িদের ফোটা এবং কবির গভীর আকুলতা এখানে ফুটে উঠেছে। প্রকৃতির সৌন্দর্য ও মানবীয় অনুভূতির অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই গানে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈