বাজিয়ে বাঁশি মনের বনে
এসো কিশোর বংশীধারী।
চূড়ায় বেঁধে ময়ূর-পাখা
বামে লয়ে রাধা প্যারি।।
আমার আঁধার প্রাণের মাঝে
এসো অভিসারের সাজে,
নয়ন-জলের যমুনাতে
উজান বেয়ে ছুটুক বারি।।
এমনি চোখে তোমায় আমি
দেখতে যদি না পাই হরি,
দেখাও পদ্ম-পলাশ আঁখি
তোমার প্রেমে অন্ধ করি।
ঘুচাও এবার মায়ার বেড়ি,
পরাও তিলক কলঙ্কেরি
‘শ্যাম রাখি কি কুল রাখি’ ভাব
শ্যাম হে আর সইতে নারি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন