বাজ্ল কি রে ভোরের সানাই নিঁদ-মহলার আঁধার-পুরে
শুনছি আজান গগন-তলে অতীত-রাতের মিনার-চূড়ে।।
সরাই-খানার যাত্রীরা কি
‘বন্ধু জাগো’ উঠল হাঁকি’?
নীড় ছেড়ে ওই প্রভাত-পাখি
গুলিস্তানে চল্ল উড়ে।।
আজ কি আবার কা’বার পথে
ভিড়্ জমেছে প্রভাত হ’তে।
নামল কি ফের হাজার স্রোতে
‘হেরার’ জ্যোতি জগৎ জুড়ে’।।
আবার ‘খালিদ”তারিক”মুসা’
আনল কি খুন-রঙিন্ ভূষা,
আসল ছুটে ‘হাসিন’ ঊষা
‘নও-বেলালের’ শিরীন্ সুরে।।
তীর্থ-পথিক দেশ-বিদেশের
‘আরফাতে’ আজ জুটল কি ফের,
‘লা শরীক্ আল্লাহ’-মন্ত্রের
নামল কি বান পাহাড় ‘তূরে’।।
আঁজলা ভ’রে আনল কি প্রাণ
কারবালাতে বীর শহীদান;
আজকে রওশন জমিন-আসমান
নওজোয়ানীর সুর্খ্-নূরে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন