বাসন্তী রং শাড়ি পরো
খয়ের রঙের টিপ।
সাঁঝের বেলায় সাজবে যখন
জ্বালবে যখন দীপ।।
দুলিয়ে দিও দোলন-খোঁপায়
আমের মুকুল বকুল চাঁপায়,
মেখলা করো কটি-তটে
শিউরে-ওঠা নীপ।।
কর্ণ-মূলে দুল দুলিও দুলাল চাঁপার কুঁড়ি,
বন্-অতসীর কাঁকন পরো, কনক-গাঁদার চুড়ি।
আধখানা চাঁদ গরব ভরে
হাসে হাসুক আকাশ পরে,
তুমি বাকি আধখানা চাঁদ
ধরার মণি-দীপ।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন