ভালোবাসার ছলে আমায়
তোমার নামে গান গাওয়ালে।
চাঁদের মতন সুদূর থেকে
সাগরে মোর দোল খাওয়ালে।।
কাননে মোর ফুল ফুটিয়ে
উড়ে গেলে গানের পাখি,
যুগে যুগে আমায় তুমি
এমনি করে পথ চাওয়ালে।।
আঁকি তোমার কতই ছবি,
তোমায় কতই নামে ডাকি,
পালিয়ে বেড়াও, তাই তো তোমায়
রেখার সুরে ধরে রাখি।
মানসী মোর! কোথায় কবে
আমার ঘরের বধূ হবে,
লোক হতে গো লোকান্তরে
সেই আশে তরী বাওয়ালে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন