ভাঙা মন আর জোড়া নাহি চায়।
ঝরা ফুল আর ফেরে না শাখায়।।
শীতের হাওয়ায় তুষার হয়ে
গলি খর-তাপে বারি যায় বয়ে,
গলে নাকো আর হৃদয়-তুষার
উষ্ণ ছোঁওয়ায়।।
গাঁথি ফুলমালা নাহি দিয়া গলে
শুকালে নিঠুর তব মুঠি-তলে,
হাসিবে না সে ফুল শত আঁখি-জলে
আর সে শোভায়।।
স্রোতের সলিলে
যে বাঁধ বাঁধিলে
ভাঙিয়ে সে বাঁধ
তোমারে ভাসায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন