ভুল করে আসিয়াছি
অপরাধ যেয়ো ভুলে
দেবতা চাহে কি ফুল মরে যবে পদমূলে।।
ভুলে গেছি স্বপন-ঘোরে
তুমি যে ভুলেছ মোরে,
তব খুঁজি স্মৃতির রেখা
ভাঙন-ধরা মনের কূলে।।
নাহি মনে- ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে,
বিশ্ব আমার শূন্য করে কবে বঁধু বিদায় নিলে।
হাসি-মুখখানি শুধু মনে ওঠে দুলে দুলে।।
আমার স্মৃতির চিতা পুড়িতে সে কত বাকি
দেখিয়া চলিয়া যাব যে দেশে নাই তোমার আঁখি।
তুমি থাকো হাসির দেশে, আমি হতাশার কূলে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন