বিদায়-সন্ধা আসিল ঐ
ঘনায় নয়নে অন্ধকার।
হে প্রিয়, আমার, যাত্রা-পথ
অশ্রু-পিছল করো না আর।।
এসেছিনু ভেসে স্রোতের ফুল
তুমি কেন প্রিয় করিলে ভুল
তুলিয়া খোঁপায় পরিয়া তায়
ফেলে দিলে হায় স্রোতে আবার।।
দরণীর প্রেম কুসুম-প্রায়
ফুটিয়া নিমেষে শুকায় যায়,
সে ফুলে যে মালা গাঁথিতে চায়
তার চোখে চির-অশ্রু-ধার।।
হেথা কেহ কারো বোঝে না মন,
যারে চাই হেলা হানে সে জন,
যারে পাই সে না হয় আপন
হেথা নাহি হৃদি ভালোবাসার।।
তুমি বুঝিবে না কি অভিমান
মিলনের মালা করিল ম্লান,
উড়ে যাই মোর, দূর বিমান
সেথা গাবো গান আশে তোমার।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন