বিজন গোঠে কে রাখাল বাজায় বেণু।
আমি সুর শুনে তার বাউল হয়ে এনু গো।।
ঐ সুরে পড়ে মনে
কোন সুদুর বৃন্দাবনে
যেত নন্দ-দুলাল ব্রজ-গোপাল বাজিয়ে বাঁশি বনে।
শুনে ছুটত পথে ব্রজের বালা, ভুলত তৃণ ধেনু গো।।
কবে নদীয়াতে গোরা
ও ভাই ডেকেছিল এমনি সুরে এমনি পাগল-করা,
কেঁদে ডাক্তো বৃথাই শচীমাতা, সাধত বসুন্ধরা,
প্রেমে গলে যত নরনারী যাচত পদ-রেণু গো।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন