বীরদল আগে চল
কাঁপাইয়া পদভারে ধরণি টলমল।
যৌবন-সুন্দর চিরচঞ্চল।।
আয় ওরে আয় তালে তালে পায়ে পায়ে
আশা জাগায়ে নিরাশায়।
আয় ওরে আয় প্রাণহীন মরুভূমে
আয় নেমে বন্যার ঢল।।
ঝঞ্ঝায় বাজে রণ-মাদল
চল চল
ভোল ভোল জননীর স্নেহ-অঞ্চল।।
ডাকে বিধুর প্রিয়া সুদূর
ভোল তারে ডাকে তোরে তূর্য-সুর।
দল দল পায় ভয়-ভাবনায়
শ্মশানে জাগা প্রাণ
আপন-ভোলা পাগল।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন