বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু
হইব না আর পথহারা
বন্ধু স্বজন সব ছেড়ে যায়
তুমি একা জাগো ধ্রুবতারা।।
মায়ারূপী হায় কত স্নেহ-নদী,
জড়াইয়া মোরে ছিল নিরবধি,
সব ছেড়ে গেল হারাইনু যদি
তুমি এসো প্রাণে প্রেমধারা।।
ভ্রান্ত পথের শ্রান্ত পথিক
লুটায় তোমার মন্দিরে,
আরো যদি কিছু আছে মোর প্রিয়
লও বাঁচায়ে এ বন্দীরে।
জগতের এই প্রেম বিষ-মিশা,
মিটে না তাহাতে অগস্ত্য-তৃষা;
হে প্রেম-সিন্ধু, মিটাও পিপাসা
চাহি না বন্ধু সুত দারা।।
কি হবে লয়ে এ মায়ার খেলনা
কি হবে লয়ে এ তাসের ঘর,
ছুঁতে ভেঙে যায় তবু শিশুপ্রায়
ভুলাও মোদেরে নিরন্তর।
ডাকি লও মোরে মুক্ত আলোকে
তব আনদ-নন্দন-লোকে,
শান্ত হোক এ ক্রন্দন, আর
সহেনা এ বন্ধন কারা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি