বন্ধু! দেখলে তোমায় বুকের মাঝে
জোয়ার ভাটা খেলে।
আমি একলা ঘাটে কুলবধু, কেন তুমি এলে
বন্ধু, কেন তুমি এলে।।
আমার অঙ্গে কাঁটা দিয়ে ওঠে, বাজাও যখন বাঁশি;
খিড়কি-দুয়ার দিয়ে বন্ধু জল ভরিতে আসি,
ভেসে নয়ন-জলে ঘরে ফিরি
ঘাটে কলস ফেলে।।
আমার পাড়ায়, বন্ধু, তোমার নাম যদি লয় কেউ
বুকে আমার দুলে ওঠে পদ্মা নদীর ঢেউ।
ওগো ও চাঁদ, এনো না আর
দুকূল-ভাঙা এমন জোয়ার;
কত ছল করে জল লুকাই চোখের,
কাঁচা কাঠে আগুন জ্বেলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন