বনে বনে দোলা লাগে।
মনে মনে দোলা লাগে
দখিনা-সমীর জাগে।।
একি এ বেদনা লয়ে
ফুটিল কুসুম হৃদয়ে,
আবেশে পুলকে ভয়ে
না-জানা পরশ মাগে।।
অশোক রঙিন ফোটে
কিশোর হৃদয়পুটে,
কপোল রাঙিয়া ওঠে
অতনুর অনুরাগে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রাইসুল রাকীব
শুভ জন্মদিন! 🎈