বন-বিহঙ্গ! যাও রে উড়ে’ মেঘনা নদীর পারে
দেখা হলে আমার কথা কইয়ো গিয়া তারে।।
কোকিল ডাকে বকুল-ডালে
সে মালঞ্চে সাঁঝ-সকালে
আমার বন্ধু কাঁদে সেথায় গাঙেরই কিনারে।।
গিয়া তারে দিয়া আইস আমার শাপলা-মালা,
আমার তরে লইয়া আইস তাহার বুকের জ্বালা।
সে যেন রে বিয়া করে
সোনার কন্যা আনে ঘরে রে,
আমার পাটের জোড় পাঠাইয়া দিব সে-কন্যারে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন