বউ কথা কও, বউ কথা কও,
কও কথা অভিমানিনী।
সেধে সেধে কেঁদে কেঁদে
যাবে কত যামিনী।।
সে কাঁদন শুনি’ হের নামিল নভে বাদল
এলো পাতার বাতায়নে যুঁই চামেলি কামিনী।।
আমার প্রাণের ভাষা শিখে
ডাকে পাখী ‘পিউ কাঁহা’,
খোঁজে তোমায় মেঘে মেঘে
আঁখি মোর সৌদামিনী।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ সেলিম রেজা বাপ্পী
শুভ জন্মদিন! 🎈