চাঁদিনী রাতে কানন-সভাতে
আপন হাতে গাঁথিলে মালা।
সয়েছি বুকে নিবিড় সুখে
তোমারি হাতের সূচিব জ্বালা।।
আজিও জাগে লোহিত রাগে
রঙিন গোলাবে তাহারি ব্যথা,
তব ও গলে দুলিব বলে
দিয়েছি কুলে কলঙ্ক-কালা।।
যদি ও-গলে নেবে না তুলে
কেন বধিলে ফুলের পরান,
অভিমানে হায় মালা যে শুকায়
ঝরে ঝরে যায় লাজে নিরালা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন