চাঁপা রঙের শাড়ি আমার
যমুনা-নীর ভরণে গেল ভিজে।
ভয়ে মরি আমি, ঘরে ননদী,
কহিব শুধাইলে কি যে।।
ছি ছি হরি একি খেল লুকোচুরি,
একেলা পথে পেয়ে কর খুনসুড়ি,
রোধিতে তব কর ভাঙিল চুড়ি,
ছলকি গেল কলসি যে।।
ডাঁশা কদম্ব দিবে বলি হরি,
ডাকিলে-তরুতলে কেন ছল করি,
কাঁচা বয়সী পাইয়া কিশোরী
মজাইলে, মজিলে নিজে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন