ছাড়ো ছাড়ো আঁচল, বঁধু,
যেতে দাও।
বনমালী, এমনি করে মন ভোলাও।।
একা পথে দুপুরবেলা
নিরদয়, এ কী খেলা!
তুমি এমনি করে মায়া-জাল বিছাও।।
পথে দিয়ে বাধা
এ কী প্রেম সাধা,
আমি নহি তো রাধা, বঁধু, ফিরে যাও।।
নিখিল নর-নারী
তোমার প্রেম-ভিখারি
লীলা বুঝিতে নারি তব শ্যামরাও।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন